Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

সেখ ওয়াসিম গুল

কবিতা 
.                 ll    ছাতা    ll

.         ll    সেখ ওয়াসিম গুল   ll

ভিজে সপসপ পোশাকে বাস স্ট্যান্ডে থামতে
ছাতাটা গেল হারিয়ে
কিভাবে জানিনা। টের পাইনি। 
একজন বললেন এদিক ওদিক খোঁজো
অন্যজন থানায় ডায়রি লেখাতে বললেন
আরেকজন তো বললেন আরেকটা কিনে নাও
হাত উঁচিয়ে তর্জনী সোজা করে দেখিয়ে দিলেন দোকান।

শেষে দোকানটার দিকেই এগোলাম ভয়ে ভয়ে।
কারণ দোকানটা ছিল জরাজীর্ণ বাঁশের শাঁকোর পরে।
দুটো কুকুর তারা খুব ক্ষুধার্ত
দাদা থাকলে, জানি তাদের খুব মারত।
পাহারা দিচ্ছিল শাঁকোটাকে
তেড়ে আসলো; লালা ঝরছে নাকে। 
পিছুটান নিতে দজ্জালের মত দাঁড়িয়ে তুমি মুখোমুখি
শয়তান যেমন দেখে তেমন দৃষ্টি। 

রাতে তুমুল হলো ঝগড়া
ঘুম হলো না তবে বিছানা হলো নোংরা। 
মনের গ্রন্থিগুলো কেন যে সব অন্তঃক্ষরা! 

আমি জানি কোনো কিছু হারিয়ে গেলে
দুনিয়ার সব কিছু ডাস্টবিনে ছুঁড়ে ফেলে
মনের সবচেয়ে দুর্বল স্থানে
জীবন নষ্ট হওয়ার মানে
শুধু এই নয় যে
ছলে বলে চাতুর্যে
চুপটি করে থাকবে। 

পৃথিবীর আনাচে কানাচে
যত আগ্নেয়গিরি আছে
কংক্রিট দিয়ে বুজিয়ে দিতে চাও 
কোনো দোকানে কোনো ছাতা যদি থাকে দাও
সেটা নিয়ে ফেরা হবে ঘরে
ঘরের কেউ যদি তখনও না মরে। 
______________-------_______________

০৭ জুলাই; ২০২৪
রবিবার; বিকাল ৪টা
বালিগঞ্জ; কোলকাতা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code

Responsive Advertisement